Dhaka post
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

অরিন চৌধুরী মায়া
অক্টোবর ১১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

অরিন চৌধুরী মায়া

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারে নৈতিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এম. এম. মোশাররফ হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা বাচ্চু, ডা. আবুল বাশার, রিফাত মাহবুব সাকিব, ড. মো. সাফিউর রহমান, ডা. ইসমত আরা কাবেরী, মো. আল আমিন হোসেন বিপ্লব, লায়ন কে. এম. এ. রহমান, সিরাজুম মনিরা মলি মোল্লা ও নুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোছেন রাব্বানী ও সাংগঠনিক সচিব মোঃ তাওহীদ পাটোয়ারী মনির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।