Dhaka post
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Link Copied!

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার ২০২৬ ইং সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্গাপূজা উৎসব, সরকারি দপ্তরসমূহের চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত ) কমল কিশোর ঘোষ বুড়াবুড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যানউলিপুর উপজেলা বিএনপি নেতা আফতাব উদ্দিন মন্ডল উপজেলা সাবেক ছাত্রদল নেতা ও জেলা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা , বিএনপির যুগ্ম ফাতেমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবংআসন্ন পূজা উদযাপন বিষয় নিয়ে, মাদক, চুরি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা, অবৈধ দখল, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।