স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বছরের ভাবনা -” চিরউত্তম”
আজ ১২ ই অক্টোবর সোমবার, কাঁকুড়গাছি,পি-৩০, সি আই টি মোরের সংযোগস্থলে অবস্থিত, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বছরের ভাবনা, উত্তম কুমারের শততম বর্ষকে সামনে রেখে,” চিরউত্তম” যে ভাবনাটির মধ্য দিয়ে ক্লাব কর্তৃপক্ষরা উত্তম কুমারের জীবনী থেকে অভিনয় জগত তুলে ধরার চেষ্টা করেছেন ।
উত্তম কুমার সকল সিনেমা প্রেমী ও সাধারণ মানুষের কাছে চির স্মরণীয়। যাকে ফেলে অন্য কিছু সিনেমার কথা ভাবা যায় না। প্রতিবছর উত্তম কুমারের জন্মদিনে বেশ কিছু ছবি নন্দনে দেখার জন্য সিনেমা প্রেমীরা ছুটে যায়। আর সেই উত্তম কুমারের জীবনীকে তুলে ধরেই এবারের ভাবনা স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির,
উত্তম কুমার অল্পবয়সে মারা গেলেও তিনি ২৭ টি রাইটার ও পরিচালকের সাথে কাজ করেছেন, এবং যে সকল বইগুলিতে উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর , মাধবী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী থেকে একাধিক শিল্পীরা,, যাহারা সবার মনি কোঠায় বন্দী হয়ে রয়েছে আজও, বারবার সেই ছবিগুলি দেখলেও কারো দেখার শেষ হয় না। এবং তাহার ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সিনেমা প্রেমীরা।।
উত্তম কুমার অভিনীত ছবিগুলি হলো—সাগরিকা, চিড়িয়াখানা, থানা থেকে আসছি ,সাহেব বিবি গোলাম, অমানুষ ,বাঘ বন্দী খেলা, রাতভোর ,তাসের ঘর, অগ্নিপরীক্ষা, চৌরঙ্গী, সূর্য তরুণ ,দেওয়া নেওয়া, নায়ক, কলঙ্কিনী কঙ্কাবতী, মৌচাক, শাপমোচন সহ একাধিক বই।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, প্রতি বছর নতুন নতুন শিল্পীদের নিয়ে নতুন নতুন ভাবনা তুলে ধরার চেষ্টা করেন, এবারও তাহারা এরকম একটি ভাবনা পুজো প্রেমীদের উপহার দিতে চলেছেন। যাহার শুভ সূচনা তার ওই অক্টোবর ঠিক বিকেল সাড়ে পাঁচটায়।
ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা জানান , আমরা খুব কম বাজেটের মধ্যে চেষ্টা করি মানুষের সামনে নতুন নতুন আর্টিস্টদের নিয়ে কিছু তুলে ধরার, এবারও আমরা সেই রকমই একটা ভাবনা অনেক আগে থেকেই ক্লাবের সকলকে নিয়ে ভেবে রেখে ছিলাম, যেহেতু উত্তম কুমারের শততম বর্ষ ,তাই উত্তম কুমারের জন্মদিন কে সামনে রেখে একটা ভাবনা তুলে ধরার, তাহার অভিনীত বেশ কিছু ছবি ভাবনার মধ্য দিয়ে প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি দর্শকদের মন কারবে, অতি অবশ্যই আমাদের প্রতিমা ও থিম পরিদর্শন করুন, আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি শুধু পূজো নিয়েই চুপ থাকেন না, সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকেন, অসহায় মানুষের সেবা, রক্তদান শিবির, বিধান চন্দ্র রায়ের জন্মদিনে ফল বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে একাধিক কাজ করে থাকেন। আমি ক্লাবের পক্ষ থেকে আমাদের সকল সদস্য ও মহিলাদের ধন্যবাদ জানাবো ,যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

