দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চাকরিচ্যুত ১৭১ জন শ্রমিককে অনতিবিলম্বে স্বপদে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে খনির প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ১৭১ জন স্থানীয় শ্রমিককে ২০১৮ সালের ৮ জুন আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ১৬ জুন কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে এবং প্রচলিত শ্রম আইন না মেনে অন্যায়ভাবে তাঁদের চাকরিচ্যুত করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, এভাবে হুট করে শ্রমিকদের চাকরিচ্যুত করা শ্রম আইন ও বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ক্ষতিগ্রস্ত এলাকার এসব ১৭১ জন শ্রমিককে অভিলম্বে তাঁদের পূর্বের কর্মস্থলে পুনর্বহালের জোর দাবি জানান তাঁরা। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
কর্মসূচিতে বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক লিটন, সদস্য সামিউল বাশার ও শাকির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য দূরদর্শী নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।

