Dhaka post
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে উত্তীর্ণ পরিক্ষার্থীদের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জেরিনের শুভেচ্ছা

ফারজানা ইসলাম মীম
নভেম্বর ১, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এইচএসসিতে উত্তীর্ণ পরিক্ষার্থীদের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জেরিনের শুভেচ্ছা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবায়দা ইসলাম জেরিন। একই সঙ্গে পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা এবং অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় জোবায়দা ইসলাম জেরিন বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের এ সাফল্য আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষায় সাফল্য অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, মতলবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেক শিক্ষার্থী ও অভিভাবকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে হতাশ হওয়ার কারণ থাকলেও মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত সাফল্য কিংবা ব্যর্থতার মাপকাঠি নয়। যারা অকৃতকার্য হয়েছে অথবা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। বরং নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ, পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে নতুন করে প্রস্তুতি নিতে হবে।

জোবায়দা ইসলাম জেরিন আরও বলেন, জীবনে সফল হতে হলে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা থাকতে হবে। আজকের ব্যর্থতাই আগামী দিনের সাফল্যের ভিত্তি হতে পারে। তাই শিক্ষার্থীদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। খারাপ ফলাফলের জন্য তাদের তিরস্কার না করে পাশে দাঁড়াতে হবে, উৎসাহ দিতে হবে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।

সবশেষে জোবায়দা ইসলাম জেরিন মতলবসহ দেশের সব পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।