Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে গ্রাম আদালতের প্রচারে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুর প্রসাদ রায়, (ঢাকা) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গ্রাম আদালতের কার্যক্রম, সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকার ধামরাইয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ধামরাই সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার আফাজ উদ্দিন কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আল-ফারুক গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানছুর রহমান ও মো. আজাহার আলী। এ ছাড়া গ্রাম আদালত প্রকল্পের মো. জসিম উদ্দিন মোল্লা, মো. মিজানুর রহমান ও আসাদ হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজ এলাকার মধ্যেই ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাম আদালতের সেবা সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
কলেজের প্রভাষকদের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভা শেষে গ্রাম আদালতবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, কলেজের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ এবং কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।