Dhaka post
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ

Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, রোপণ করা মেহগনি গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অভিজিৎ চৌধুরী ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের মদাতী গ্রামে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে একই এলাকার মৃত সমরেন্দ্র দাস চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একদল ব্যক্তি মদাতী মৌজার সিএস খতিয়ান নং-৮৬, সিএস দাগ নং-৪৫৭-এর ১১.৮৭ একর জমি দখলের চেষ্টা করেন।

ভুক্তভোগী জ্ঞানেন্দ্রনাথ দাস চৌধুরীর ছেলে সজিব চৌধুরী জানান, তাঁদের বাপ-দাদার পৈতৃক সূত্রে পাওয়া জমি প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে দিনাজপুরের বিজ্ঞ সহকারী জজ আদালতে ২০১৩ সালে ৪৯/২০১৩ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন বলে তিনি জানান।

সজিব চৌধুরীর অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে রোপণ করা মেহগনি গাছ উপড়ে ফেলে ও ভেঙে নষ্ট করে। একই সঙ্গে জমিতে হালচাষের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, জমিতে চাষাবাদ করতে গেলে তাঁদের পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তবে সেই বাধা উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে গাছ কর্তন শুরু করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জমির নিরাপত্তা ও আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।