Dhaka post
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পবা ভূমি অফিস,খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে মধ্যে রাত্রে বোমা হামলা চালায় গুপ্ত বাহিনী

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
নভেম্বর ২৯, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও একটি বিস্ফোরিত হয়েছে। বাকি দুটি বিস্ফোরিত হয়নি। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনা ঘটে।এদিকে ভিডিও ফুটেজ দেখায় যায় মধ্য রাত্রে পবা উপজেলার খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা ও আগুন দেওয়া চেষ্টা চালায় গুপ্ত হামলাকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, দুর্বৃত্তরা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এর আগে পবা উপজেলা ভূমি অফিসের পাশাপাশি পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে।

জেলা প্রশাসক জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।