গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এসএসসি ৯৭ ব্যাচ। আয়োজকদের ধারাবাহিক পরিক্রমায় পর্যায়ক্রমে ইউনিয়নের তিনটি স্থানে এই চিকিৎসাসেবা দেওয়া…
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার কোনাবাড়ির শান্তি নিকেতনে মৃন্ময়ের উদ্যোগে কবিতা ও গানে-গানে ত্রৈমাসিক সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা "কথা ও সুর" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) মৃন্ময়ের প্রতিষ্ঠাতা, কবি, প্রাবন্ধিক, কলামিস্ট…
নওগাঁর সাপাহারে জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়িপুকুর মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি…
ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার যশোরের নিশ্চিন্তপুর ফকিরপাড়া এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার…
দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল, সংস্কার হয়নি, দখলের আশস্কা ছিল। এসব কাটিয়ে অবশেষে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ঠাকুরগাঁওয়ের হরিপুর জমিদার বাড়ি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে প্রত্নতত্ব অধিদপ্তর বাড়িটির সংস্কার,…
দিনাজপুরের বীরগঞ্জে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ইউনিয়ন…
নওগাঁর সাপাহারে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা…
দিনাজপুরের বীরগঞ্জে ৩ বছর ৭ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত পরিমল রায় (৪২) গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন…
নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় মোট ৫৬৬ মেট্রিক টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা…
পলাশে শাহানা পারভীনের নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ মিছিল দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে ঘোড়াশাল পৌরসভা মহিলা দল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহানা পারভীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সভাপতি এম এ জামান, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় ঘোড়াশাল পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ পৌর মহিলা দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।