কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করার…
ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে প্রযুক্তির্ভর ও টেকসই ব্যবহারে রূপান্তরের প্রত্যয়ে…
আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপান যাচ্ছেন নরসিংদীর চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম নরসিংদীর কৃতী সন্তান ও চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপান যাচ্ছেন। তিনি এমবিবিএস, বিসিএস…
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) মোংলা বন্দরে…
আনন্দ টিভির কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হলেন নরসিংদীর মনিরুজ্জামান কৃষির সম্ভাবনা, কৃষকের সাফল্য, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম ও গ্রামীণ অর্থনীতির চিত্র তুলে ধরে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছেননরসিংদীর সাংবাদিক মো. মনিরুজ্জামান। আনন্দ টেলিভিশনের কৃষিবিষয়ক প্রতিবেদনের জন্য তাঁকে বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা দেওয়া হয়েছে। নরসিংদীর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য লটকনকে ঘিরে কৃষি অর্থনীতির বিকাশ, উৎপাদনকারীদের সাফল্য এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তাঁর নির্মিত বিশেষ প্রতিবেদনটি কৃষি ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত হয়। প্রতিবেদনটিতে লটকন চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে এ ফলের গুরুত্ব তুলে ধরা হয়। এ কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। আনন্দ টেলিভিশনের আনন্দ উৎসব ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। গত শুক্রবার (২৯ অক্টোবর) কক্সবাজারের মোটেল লাবণী মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। পরে তিনি মো. মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ২০১২ সালে সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন মো. মনিরুজ্জামান। পরবর্তী সময়ে আইপি টিভি জোনাকী টেলিভিশনের মাধবদী প্রতিনিধি হিসেবে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন। সেখানে প্রায় তিন বছর কাজ করার পর দৈনিক গ্রামীণ দর্পণ, আমরা নরসিংদী বাসী পত্রিকা সহ জাতীয় পত্রিকা দৈনিক অধিকার ও দ্যা ডেইলি এক্সপ্রেস পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকা ও আনন্দ টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় মনিরুজ্জামান। তিনি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি একই পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনিরুজ্জামান বলেন, “আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদক হিসেবে আমাকে নির্বাচিত করায় প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসসহ আনন্দ টিভি পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা প্রকাশ করছি। এই অর্জন কখনোই আমার একার নয়; বরং এটি আনন্দ টিভির পুরো পরিবারের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও ভালোবাসার ফসল। একটি সংবাদকে তথ্যবহুল, বস্তুনিষ্ঠ ও প্রাণবন্তভাবে দর্শকদের সামনে তুলে ধরতে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ, অ্যাসাইনমেন্ট এডিটর, নিউজরুম এডিটরসহ সংশ্লিষ্ট সকল সহকর্মী ও কলাকুশলীর যে আন্তরিক সহযোগিতা পেয়েছি, তাঁদের প্রত্যেকের অবদান আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাই এই সম্মাননা আমি আনন্দ টিভি পরিবারের সকল সদস্যের প্রতি উৎসর্গ করছি। সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। আমি যেন সবসময় সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি, তাঁদের কথা গণমাধ্যমে তুলে ধরতে পারি এবং সকল অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক ও আপোসহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যেতে পারি—সেজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।” এই অর্জন আমার পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা ও দায়িত্ববোধ তৈরি করেছে। আগামীর পথচলায় এই সম্মাননার মর্যাদা অক্ষুণ্ন রাখতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৮টা…
ঐতিহাসিক ৭ নভেম্বর : ইতিহাসের ধারা নির্ধারণের দিন -এমাজউদ্দীন আহমদ। পুরনো ব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে পুরোপুরি অকেজো করে ছুড়ে ফেলে নতুনভাবে রাজনৈতিক সমাজ গড়ার উদ্যোগই হলো বিপ্লব। রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং…
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপ-পরিচালক মি. জার্মান দিমিত্রিভিচ জুবোভিচ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র’-এর উপদেষ্টা মি. আলেকজান্ডার ভ্যাসিলিভিচ পারকিন আজ ৪…
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক…
দক্ষ জনশক্তির ইতালি অভিবাসনে নতুন সম্ভাবনা: ভাষা, নাগরিক সচেতনতা ও পেশাগত প্রশিক্ষণে বিশেষ আয়োজন বাংলাদেশ থেকে ইতালিতে দক্ষ জনশক্তির নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচনে ঢাকার হোটেল রিজেন্সিতে…