Dhaka post
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

নভেম্বর ১০, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ

সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা বাংলাদেশের অন্যান্য জেলার মতো জামালপুর সরিষাবাড়ীতে প্রতিনিয়ত বেড়ে চলছে গরু চুরির মত প্রবণতা । গরু চুরির প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ার কারণে সাধারণ কৃষক…

পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

নভেম্বর ১০, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ণ

পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৮ নভেম্বর) সকালে পলাশ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পলাশ উপজেলা সমবায় কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিরাম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল ও উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উন্নয়নের এক শক্তিশালী মাধ্যম। সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ, সততা ও জবাবদিহির ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। # মোঃ মামুন মোড়ল ০১৯২২৬৫৬৫৭৩ ০৮/১১/২০২৬

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

নভেম্বর ১০, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক 'প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান' পরিদর্শন ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ (সোমবার): আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসে…

ডাচেস অব এডিনবার্গের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ১০, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ

ডাচেস অব এডিনবার্গের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী’র সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গের সঙ্গে সাক্ষাৎ…

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাশিয়ার পররাষ্ট্রনীতি ও নতুন বিশ্বব্যবস্থা বিষয়ক বিশেষ লেকচার

নভেম্বর ৯, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ

ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাশিয়ার পররাষ্ট্রনীতি ও নতুন বিশ্বব্যবস্থা বিষয়ক বিশেষ লেকচার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে “রাশিয়ার পররাষ্ট্রনীতি ও নতুন বিশ্বব্যবস্থা” শীর্ষক বিশেষ লেকচার গতকাল ৮ নভেম্বর ২০২৬…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা

নভেম্বর ৯, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের উদ্যোগে এক আলোচনা…

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় সালাহউদ্দিন আহমদ

নভেম্বর ৮, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় সালাহউদ্দিন আহমদ ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষার…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার

নভেম্বর ৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব…

নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রয় আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক।

নভেম্বর ৭, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ

নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণো ভিডিও তৈরি করে বিক্রয় আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক। নরসিংদীতে স্ত্রী সহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ণোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নরসিংদীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ৬ নভেম্বর ২০২৬ ইং শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত গিয়াস উদ্দিন (৪০) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী,মেয়ে,শালী এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন । তার বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় জেলা (এখন এস আই) গোয়েন্দারা।​প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করে। ​গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর এনএসআই এর অভিজ্ঞ এর একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করতে সক্ষম হন।পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান,ওই বাসা থেকে পর্ণোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। অন্যান্য কেউ জড়িত থাকলে তাদের  আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। # মোঃমামুন মোড়ল ০১৯২২৬৫৬৫৭৩ ৬/১১/২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক মিলন, এমপি

নভেম্বর ৭, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক মিলন, এমপি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, ৭ নভেম্বর…

1 … 20 21 22 23 24 … 169