Dhaka post
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

অক্টোবর ১০, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা…

সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অক্টোবর ১০, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে আগে…

রাত পোহালেই মহালয়া-তাই একদিকে কুমারটুলির মৃত শিল্পীরা ব্যস্ত অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষরা।

অক্টোবর ৯, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

আজ ৯ই অক্টোবর শুক্রবার, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই ভোরে বেজে উঠবে আকাশে বাতাসে মহালয়ার সেই আগমনী বার্তা, ভোর থেকে সকল পরিবার শুনতে বসবে মহালয়ার গান। তার পরেই ঘাটে…

পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

অক্টোবর ৯, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে মো. ইমরান আরাফাত (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি, রামদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তাঁর মা ফাতেমা বেগম। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে পলাশ বাজারসংলগ্ন শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে  আহত ইমরান বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী আরাফাতের মা ফাতেমা বেগমের বলেন৷ তাঁর ছেলে আরাফাতের সঙ্গে পূর্ববিরোধের জেরে কয়েকজন যুবক বিভিন্ন সময় বিরূপ আচরণ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় আজ দুপুরে পলাশ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক তাঁর ছেলের পথরোধ করেন। তিনি বলেন, এ সময় অভিযুক্তদের মধ্যে আরিফুল ইসলাম চাপাতি দিয়ে ইমরানের কানের নিচে কোপ দেন। শাকিল নামে আরেকজন রামদা দিয়ে তাঁর ডান পায়ের কাফের কাছে আঘাত করেন। পরে অন্যরা রড ও লাঠি দিয়ে মারধর করলে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার একপর্যায়ে ইমরানের পকেটে থাকা আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ইমরানকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।   ভুক্তভোগীর মা  ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই এ-র ঘটনায় ১ লাখ ৪২ হাজার টাকা সহ ৬ জন গ্রেফতার

অক্টোবর ৯, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি আইফোনসহ সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।…

স্রোতের বিপরীতে হেঁটে কাঁটাতলার স্কুলে বোধিপীঠ পাঠাগারের ২৩তম শাখার উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

শিশুদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ নিল বোধিপীঠ পাঠাগার। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-১ ব্লকের কাঁটাতলা গ্রামের ২ নম্বর কুলটি জুনিয়র হাই স্কুলে…

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬

অক্টোবর ৯, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরেজমিনে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন ও নিবিড় তদারকি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল…

রংপুরে শহিদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এম,পি-

অক্টোবর ৯, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (…

কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর ৯, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর…

নরসিংদীতে যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

অক্টোবর ৯, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়ার অভিযোগ উঠেছে। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হতে এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয় দলীয় নেতাকর্মী ও পুলিশকে জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলেও চিরকুটে উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি। মোবারক হোসেন বলেন, “ব্যবসায়িক কাজে আমি ঢাকায় ছিলাম। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানানো হলে দ্রুত ফিরে আসি। পরে স্থানীয় নেতাদের ও পুলিশকে জানাই। পুলিশ এসে ব্যাগের ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পায়। ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। আমি সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।” এ ঘটনায় তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে পাওয়া আলামতগুলো থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

1 … 3 4 5 6 7 … 119