নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাওয়ার অভিযোগ উঠেছে। চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হতে এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয় দলীয় নেতাকর্মী ও পুলিশকে জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলেও চিরকুটে উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি। মোবারক হোসেন বলেন, “ব্যবসায়িক কাজে আমি ঢাকায় ছিলাম। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানানো হলে দ্রুত ফিরে আসি। পরে স্থানীয় নেতাদের ও পুলিশকে জানাই। পুলিশ এসে ব্যাগের ভেতরে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পায়। ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না। আমি সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।” এ ঘটনায় তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে পাওয়া আলামতগুলো থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।সংবাদ…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবী ভাণ্ডারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলাগুলোর বর্তমান অবস্থা ও অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত…
পৌর স্বাস্থ্য কর্মীরা-মাইনে না পেয়ে কলকাতা কর্পোরেশনের সামনে পথ অবরোধ করলেন। আজ ৮ই অক্টোবর বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, কলকাতা কর্পোরেশনের সামনে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মীরা জমায়েত হয়ে , মাইনের দাবীতে…
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি ইলিশের প্রধান প্রজনন…
মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও লুঠপাট অতকির্ত হামলা ৩ নারী গ্রেফতার মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌরসভায় ৬ নং ওর্য়াডে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হাফসা আক্তারের…
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬৪টি পূজামণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী…
দিনাজপুরে পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স পূর্বে জায়গায় স্থাপন করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়নের সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা…
চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন কুড়িগ্রামের চিলমারীতে "জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে হুরমুজ আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।…
চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত "শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত…