Dhaka post
ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে পুলিশের বড় সফলতা: ৮৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ২

সুকুমার রায়
আগস্ট ৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় যৌথ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১ মাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাহারোল সার্কেল পুলিশের তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমানের নির্দেশনায় কাহারোল থানা পুলিশ ও সার্কেল পুলিশের যৌথ অভিযানে মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের মনমথ রায়ের ছেলে রন্ধন রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলামকে (৫৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।