Dhaka post
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।।

সুকুমার
জুলাই ২১, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ( ১ ) গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনে ৩৬ (১) ২১ ধারায় দোষী সাব্যস্ত হইলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৬ জন যুবককে ১ বছর ও ১ জন যুবককে ২ বছরের জেল ও জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম ।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকালে এক বিশেষ মাদক বিরোধী অভিযানে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী । আটক কৃতরা হলেন মো: সোহেল আজম (২৬), পিতা: জাহাঙ্গীর আজম, গ্রাম: নিজিয়া, কাহারোল, দিনাজপুর, মো: বিল্লু ইসলাম (২৩), পিতা: আ: মজিদ, গ্রাম: উচিৎপুর, কাহারোল, দিনাজপুর, মো: শরিফুল ইসলাম (২৭), পিতা: মো: খোকন, গ্রাম: সুন্দইল, কাহারোল, দিনাজপুর, পবিত্র রায় (২৬), পিতা:মতিলাল রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর , সুপেন চন্দ্র রায় (৩৬), পিতা: কনাথ চন্দ্র রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর, বিমল মিত্র (৪৫), পিতা: মৃত সুবাশ চন্দ্র মিত্র, গ্রাম: পাইকপাড়া, কাহারোল তাদেরকে মাদক সেবনের অভিযোগে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড ও মোঃ রিমন ইসলাম (১৯) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম গ্রামঃ পাইকপাড়া উপজেলাঃ কাহারোল জেলাঃ দিনাজপুর কে মাদক সেবনের অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।