Dhaka post
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে অসহায় মানুষের পাশে প্রধানমন্ত্রী

তাওহীদ পাটোয়ারী মনির
আগস্ট ১৬, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মরহুমা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের হাতে সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।