Dhaka post
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। 

মোঃমামুন মোড়ল
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দখলকারী আওয়ামী লীগের দোসর ভূমি দস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার। 
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতিক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সভা করে। 
মিছিলটি ভাড়াড়িয়া পাড়া  গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে গুচ্ছু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূইয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখন করে নেয়। সেই সময় তাদের পৈতিক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলেনি। এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ জাকাত হোসেন ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।