Dhaka post
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জে সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

মানবকণ্ঠের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কাশেম কাশির দায়েরকৃত এই ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা রয়েছে। একটি কুচক্রী মহল তাঁকে হয়রানি ও কণ্ঠ স্তব্ধ করার অসৎ উদ্দেশ্যে এই কাল্পনিক মামলা সাজিয়েছে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরএস রেকর্ডে নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ড প্রচার থাকার পর ১৯৯০ সালের দিকে ওই এলাকায় চলাচলের জন্য একটি রাস্তা নির্মিত হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী এবং ফুফু শাশুড়িসহ সংশ্লিষ্টরা ৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তাদের পরিবারে দাদা শ্বশুর ও শ্বশুর ইতোমধ্যে মারা গেছেন।

পৌর শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা নির্মিত হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার নামে জমি কর্তন করা হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে মামলাবাজ কাশি রাস্তার জমি নিজের নামে খারিজ করে নেন এবং ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না থাকা সাংবাদিক হিলারীকে ১ নম্বর আসামি করে সিআর মামলা দায়ের করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।