Dhaka post
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক, কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আগস্ট ৯, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিট ও ৭টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানার বিন্নাটি বাজার এলাকার জামশেদ মেম্বারের পুকুরপাড় সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স।
অভিযানে বাজিতপুর উপজেলার গাজিরচর এলাকার সাজ্জাদ মোল্লার ছেলে জুনাইদ (২০)-কে ১৬৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর এলাকার লাল মিয়ার ছেলে রাসেল (৪০)-কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েলের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত জুনাইদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় ঘটনাস্থলেই আসামিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।