Dhaka post
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

মোঃ রাজু
আগস্ট ২৩, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার লহুচাঁদ গ্রামের মোঃ রাজু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তিনি উন্নত চিকিৎসা নিতে পারছেন না।
মোঃ রাজু পেশায় একজন ভ্যানচালক। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দুর্ঘটনার পর থেকে পা ভেঙে যাওয়ায় ভ্যান চালাতে পারছেন না। ফলে তাঁর উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারটি চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে না। বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় মোঃ রাজু তাঁর উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।