Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আজিজ ঢালী

তাওহীদ পাটোয়ারী মনির
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আজিজ ঢালী

মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের খোঁজ নেওয়াকে যিনি সবসময় নিজের দায়িত্ব মনে করেন, তিনি চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি মোঃ আজিজ ঢালী ।

খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন ঢালীর আব্বাজান হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন।

অসুস্থতার খবর পেয়ে মানবিকতার টানে হাসপাতালে ছুটে যান খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ হান্নান প্রধান, মতলব পৌর বিএনপির উপদেষ্টা রতন সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি মোঃ আজিজ ঢালী , উপাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান পাটোয়ারী এবং জিয়া সাইবার ফোর্সের চাঁদপুর জেলা সহ-সভাপতি মোঃ রবিউল আলম।

তারা হাসপাতালে গিয়ে অসুস্থ মনির হোসেন ঢালীর আব্বাজানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।