Dhaka post
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া যুবদলের নেতৃত্বে লক্ষ্মীপুরের তাহমিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি।
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়া যুবদলের নেতৃত্বে লক্ষ্মীপুরের তাহমিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি।

মালয়েশিয়া যুবদলের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুরের কৃতী সন্তান তাহমিদ তাজওয়ার। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে উচ্চশিক্ষার পাশাপাশি মালয়েশিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

তাহমিদ তাজওয়ার রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ব্যাচেলর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে দেশটিতে পাড়ি জমান তিনি। সেখানে পড়াশোনার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দেশে ছাত্রদলের রাজনীতিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাবা একজন শিক্ষক।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ তাজওয়ার বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ। মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। একই সঙ্গে দেশের ও লক্ষ্মীপুরের সন্তান হিসেবে সবার দোয়া কামনা করেন।

রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত বলেন, তাহমিদ স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি মালয়েশিয়া যুবদলের নেতৃত্বে আসায় তাঁরা আনন্দিত। তাঁকে নিয়ে রায়পুরবাসী তথা লক্ষ্মীপুরবাসী গর্বিত। তিনি ছাত্রদলের সোনালি ফসল।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।