মোটর ভ্যান চালকদের উপর হয়রানি বন্ধ করতে এবং পাঁচ দফা দাবী নিয়ে পরিবহন ভবন অভিযান।
আজ ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর সাড়ে বারোটায় , সারা বাংলা মোটর ভ্যান চালকরা শিয়ালদা স্টেশনে জমায়েত হয়ে, বেলা একটার সময় , মোটর ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে, পাঁচ দফা দাবী নিয়ে বিশাল মিছিল করে পরিবহন ভবন অভিযান করেন।
এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের ডাকে এই অভিযান ও ডেপুটেশন। কয়েক হাজার মোটর ভ্যানচাল চালক এই মিছিলে অংশগ্রহণ করেন, মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি পৌছালে প্রশাসনের তরফ থেকে ব্যারিকের দিয়ে ঘিরে দেয়া হয়।, অবশেষে তারা রানী রাসমণি রোডে ই বক্তৃতা দেন ও ডেপুটেশন দিতে যান।
তারা বলেন আমাদের তিনজনের প্রতিনিধি দল পরিবহনমন্ত্রী অর্জুন সিং এর কাছে দেখা করতে যাচ্ছেন।, বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে, যদি মন্ত্রী আমাদের দাবী মেনে না নেন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অন্যদিকে মিছিল যখন ধর্মতলা হয়ে আসছিল এবং শেষ না হয় দুই দিক থেকে বাইক মিছিলের মাঝখান দিয়ে যাওয়া শুরু হলে মোটর ভ্যান চালকেরা চেঁচাতে শুরু করেন এবং একটা গন্ডগোলের সৃষ্টি চেষ্টা হয়। বিভিন্ন জেলা থেকে মোটর ভ্যান চালক এই মিছিলে অংশগ্রহণ করেন।
তাহারা আরো বলেন আপনারা জানেন, যেকোনো গাড়ির চেয়ে অনেক কম ভাড়ায় কৃষক, সাধারণ মানুষ ও ক্ষুদ্র দোকানদারদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ নানান পন্য পরিবহন করে ,দীর্ঘদিন ধরেই মোটর ভ্যান শহর ও গ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এর উপর কয়েক হাজার পরিবার জীবন যাপন করে। কিন্তু সরকার মোটর ভ্যান চালকদের উপর নিষেধাজ্ঞা জারি করায় ও প্রশাসনিক হয়রানি করার ফলে আজ আন্দোলন করতে বাধ্য হয়েছে, এবং পূর্বতন সরকার ক্ষমতায় এসেই, হাই রোড ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে মোটর ভ্যান ,টোটো সহ তিন চাকার যান উচ্ছেদ শুরু করে দিয়েছে। ফলে মোটর ভ্যান চালকেরা আতঙ্কে দিনকাটাচ্ছেন।
মহা মিছিলে উপস্থিত ছিলেন, এ আই ইউ টি ইউ সি সভাপতি অশোক দাস, সম্পাদক জয়ন্ত সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য তপন মুখার্জি, তপন দাস, শ্যামল বাগ ,আবুল শরীফ সহ অন্যান্য।
তাহাদের দাবী…. মোটর ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
মোটর ভ্যান চালকের উপরে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।
যানজট নিয়ন্ত্রণে উপযুক্ত সার্ভিস রোডের ব্যবস্থা রাখতে হবে।
মোটর ভ্যানের স্থায়ী লাইসেন্স দিতে হবে।
মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিকের মর্যাদা দিয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে।
মোটর ভ্যান চালকদের দুর্ঘটনা জনিত বীমা প্রকল্পের আওতায় আনতে হবে
মোটর ভ্যান চালকদের ট্যাক্স ফ্রি ডিজেল সরবরাহ করতে হবে।
এই সকল দামি নিয়ে আজ পরিমাণ মন্ত্রী অর্জুন সিং এর কাছে ডেপুটেশন দেন।

