Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার।

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের এসআই (নিঃ) মোঃ মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ‌ ডিবি’র একটি চৌকস টিম ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা কালে রংপুর জেলার গংগচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর গ্রামস্থ জনৈক শ্রী শুভ চন্দ্র সরকার এর চায়ের দোকানে সামনে কিছু ব্যক্তি অনলাইন মাধ্যমে ভিসা প্রতারনার কাগজপত্র সহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলাকালীন অভিযুক্ত ১। মোঃ শিমুল ইসলাম (৩৩), অভিযুক্ত ২। মোঃ লিটন কবির (৩১)’দ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করে।

অতঃপর অভিযুক্তের দেহ তল্লাশীকালে ধৃত অভিযুক্ত‌ ১। মোঃ শিমুল ইসলাম এর প্যান্টের ডান পকেট হতে ভিসা প্রতারনার ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তার এন্ড্রোয়েড মোবাইল ফোন, খোলা মোবাইল সীম ও প্যান্টের বাম পকেট হতে ভিসা প্রতারনা করে তৈরীকৃত কাগজপত্র ১০ পাতা এবং ধৃত অভিযুক্ত ২। মোঃ লিটন কবির এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে (ক) ভিসা প্রতারনার ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তার এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ তালিকামূলে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, মোবাইলে অনলাইন জুয়া খেলার এ্যাপস-baji777.live, betlili365.vip, bk333.app, mcwcasino.fun, 1111bet, 99xo.game, 7cbloo1.kkjertp. com, supperbaji.club, গুগল ক্রোমে লগইন করা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ১। মোঃ শিমুল ইসলাম (৩৩) পিতা-মৃতঃ মহুবর রহমান, সাং-উত্তর হাজীপুর, ২। মোঃ লিটন কবির (৩১) পিতা-মোঃ আজম আলী, সাং-উত্তর হাজীপর ডাঙ্গাপাড়া, উভয় থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬,১৭,২৪,২৫,২৭ ধারা তৎসহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২১,২২,২৪,২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।