Dhaka post
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার- এমপি এনাম

Link Copied!

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষাব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে মূলত দেশের ভবিষ্যৎকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র ও নির্বাচিত সরকার পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কাজ করছেন। শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের বিষয়েও সরকার গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মৌসুমি দেব, বনশ্রী বড়ুয়া, ফয়জুন্নেসা মিলি ও রেহেনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।

এ সময় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জেলা বিএনপি নেতা মোরশেদ শফি হিরু, বিএনপি নেতা মোজাম্মেল হক ও মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়নসহ অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, গুণী শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।