Dhaka post
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন

ttvbang8
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও
কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা অবকাঠামোর উন্নয়নে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন এ সব বলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণে মোট ব্যয় ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।
দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের (বেরুয়া ব্রিজ) অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয় পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস এবং তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে সর্বমোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।