Dhaka post
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

এসডি সোহেল রানা, শেরপুর,
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে ঝিনাইগাতীর সীমান্তবর্তী ট্রেনাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ পড়ে থাকতে দেখে তা জব্দ করা হয়।

জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।