Dhaka post
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক শুকুর ভূইয়া

টি টিভি বাংলাদেশ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক শুকুর ভূইয়া

আল আমিন হাসান ,

জামালপুর সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব মোজাম্মেল হক শুকুর ভূইয়া। এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রত্যয় নিয়ে সর্বস্তরের মানুষের ভালোবাসায় তিনি এবার জনসেবার এক নতুন ব্রত নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।

তথ্য সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামের মৃত আব্দুল বারী ভূইয়ার ছেলে মোজাম্মেল হক শুকুর ভূইয়া। মোজাম্মেল হক শুকুর ভূইয়া দীর্ঘদিন ধরে মহাদান ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এলাকার উন্নয়নমূলক কাজ, সামাজিক কর্মকান্ড এবং অসহায় মানুষের বিপদে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা হিসেবে তার রয়েছে আলাদা সুখ্যাতি।

এবিষয়ে মোজাম্মেল হক শুকুর ভূইয়া বলেন, ইউনিয়ন বাসীর ভোটের মাধ্যমে ও তাদের সহযোগীতায় নির্বাচিত হলে মহাদান ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ইউনিয়নবাসীর নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিত করা, এলাকার অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত ও দরিদ্র মানুষের মাঝে স্বচ্ছতার সাথে বণ্টন করাই আমার মূল লক্ষ্য।

মোজাম্মেল হক শুকুর ভূইয়ার এই প্রার্থীতা ঘোষণায় মহাদান ইউনিয়নের সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সর্বস্তরের জনগণ তাকে বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এলাকার উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দিতে ভোটাররা এখন মোজাম্মেল হক ভূইয়ার পক্ষেই নিজেদের মতামত প্রকাশ করছেন বলে দেখা গেছে।মহাদান ইউনিয়নের সাধারণ ভোটারদের ভাষ্যমতে, এলাকার উন্নয়নে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজের সাথে যুক্ত থাকায় এই প্রার্থীর পক্ষে তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরাও একাট্টা হচ্ছেন। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে তিনি ইউনিয়নের এক ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলে এলাকাবাসী আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।