Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন।

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম । দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, নির্যাতন ও জেল-জুলুমের অভিজ্ঞতা পেরিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন শফিকুল ইসলাম । তাঁর সমর্থকদের ভাষ্য, দলের দুঃসময়ে তিনি ছিলেন সক্রিয় ও সাহসী ভূমিকার অধিকারী। একই সঙ্গে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম স্বপ্ন—সাপাহারকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
শফিকুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে সাপাহারের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। সাপাহারকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য দল-মত নির্বিশেষে সাপাহারের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপাহারের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই এখন তাঁর মূল প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।