Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটে যুবককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

আল আমিন মল্লিক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটে যুবককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

  

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে গত ২২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে ফয়সাল মৃধা নামে এক বখাটের যুবকের বিরুদ্ধে। হামলায় শিশুটির সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বখাটের যুবক ফয়সালকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবীতে বৃহস্পতিবার দুপুর ২ টায় সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নং  গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।

  স্থানীয়দের মানববন্ধনের বক্তরা বলেন,   গুরুতর আহত ছাত্রী বর্তমানে চিকিৎসা ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটছে ।ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা করেন গতকাল বুধবার । তবে মামলার পরও অভিযুক্ত ফয়সাল মৃধাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ফয়সাল মৃধাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ফয়সালের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আহত শিশুটির নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।