Dhaka post
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান তুলে‌ দিয়ে উৎসাহ যোগালেন।

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

হীরক জয়ন্তী বর্ষে -সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীদের হাতে সম্মান তুলে‌ দিয়ে উৎসাহ যোগালেন।

আজ ১২ই সেপ্টেম্বর শনিবার, পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন এর হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হল প্রদীপ প্রজ্জ্বলন ও বন্দে মাতারাম সংগী উচ্চত এবং ছাত্র ছাত্রীদের সম্মান তুলে দিয়ে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়নের মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য অতিথিবৃন্দ।, একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং অতিথীবরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আলোকিত হয়ে ওঠে। দেখতে দেখতে ৬০ বছর অতিক্রান্ত সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের। আজ হীরক জয়ন্তী বর্ষে সেন্ট জেভিয়ার্স ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাথে পুরস্কার বিতরণ ী এবং সর্বশেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাপ্তি।

সেন্ট জেভিয়ার্স ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বলেন, আজকে আমরা গর্বিত, এইরকম একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের যে সকল ছাত্র-ছাত্রী সাফল্য অর্জন করেছেন ভালো রেজাল্ট করেছেন তাদেরকে পুরস্কার তুলে দিয়ে।

আমাদের ছাত্র-ছাত্রীরা প্রতিবছর ভালো রেজাল্ট করে আসছে, যারা দ্বিতীয় স্থান অধিকার করে তারা এক থেকে দু’নম্বর মধ্যে কম্পিটিশন হয়, যারা দশম স্থান লাভ করেন, তাদের মধ্যে ৩৮ জন ছেলে-মেয়ে আছে, যারা অষ্টম স্থান পর্যন্ত সাফল্য লাভ করেন তাহারা ১০০% থেকে ৯৯% পার্সেন্ট রেজাল্ট করেন। আমাদের কাছে ছোট খাটোবিষয় নয়, অনেক বড় ব্যাপার, তাই তাদের সাফল্যকে, ছোটদের মনে অনুপ্রেরণা যোগাতেই আজকের এই সম্মাননা প্রদান ও অনুষ্ঠান। জাতে আরো ভালো সাফল্য এনে দিতে পারে।

অন্যদিকে মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সম্মুখীন হলে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সাংবাদিকদের বাধা দেওয়া উচিত নয় ও দিতে পারেনা, কারণ সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা সাংবাদিকদের বাধা দেয় তাদের কোন কিছু লুকানোর ব্যাপার আছে বলেই তারা বাধা দেয়, যদি এরকম হয়ে থাকে, সরাসরি খবর দেবেন আমরা ব্যবস্থা নেব এবং দরকার পড়লে আমি নিজে সেই স্থানে পৌঁছে যাবো।
এছাড়াও চিন্ময়ের মায়ের মৃত্যু সম্পর্কে যানতে চাইলে বলেন, এটা খুব দুঃখজনক, মাকে একবার দেখতে না দেওয়া, মায়ের আত্মার সম্মান না দিতে দেওয়া, আমি সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, কিছু করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।