Dhaka post
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

৩৭ নং ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত করার অঙ্গীকার মোঃ সুমন ভূইয়ার

মোঃমাহাবুবুর রহমান প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

৩৭ নং ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত করার অঙ্গীকার মোঃ সুমন ভূইয়ার

মোঃমাহাবুবুর রহমান প্রতিনিধি

সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় এলাকার ড্রেন পরিষ্কার, সড়ক পরিচ্ছন্নতা এবং বর্জ্য অপসারণের কাজে স্থানীয় স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
ওয়ার্ডবাসীর সেবায় ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং এলাকার জনতার প্রিয় মুখ মোঃ সুমন ভূইয়া। তাঁর বিশেষ উদ্যোগে ও মেয়রের নির্দেশক্রমে পরিচালিত এই অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী অংশ নেন।
অভিযান চলাকালে মোঃ সুমন ভূইয়া ও সংশ্লিষ্টরা জানান, ৩৭ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নাগরিক সুবিধা সুনিশ্চিত করা, মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই ধরণের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে এমন ব্যতিক্রমী ও সুপরিকল্পিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাসিন্দারা। একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড গঠনে তারা মোঃ সুমন ভূইয়ার এই কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।