Dhaka post
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কৈখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা গাজী শাহ আলম

মাহবুব খোকন শ্যামনগর প্রতিনিধি:
অক্টোবর ৬, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

কৈখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা গাজী শাহ আলম

দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপি নেতা গাজী শাহ আলম। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুন ও প্রচার-প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গাজী শাহ আলম বর্তমানে শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ এই নেতা কৈখালী ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি কয়েকদিন ধরে কৈখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন এবং হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
গণসংযোগকালে গাজী শাহ আলম বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত অর্জনের মাধ্যম নয়; বরং এটি জনকল্যাণের পবিত্র ব্রত। আমি কোনো ব্যক্তিগত স্বার্থের টানে নয়, অবহেলিত মানুষের প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে গ্রাম আদালতকে কার্যকর করার মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
গাজী শাহ আলম বলেন, “কৈখালীকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে আমার অবস্থান আপসহীন। কালোকে কালো আর সাদাকে সাদা বলতে আমার কোনো ভয় নেই।”
এ সময় তিনি কৈখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় সমর্থন, জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন বিএনপি নেতা গাজী শাহ আলম।
এছাড়াও কৈখালী ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বিএনপি নেতা গাজী শাহ আলম। তাঁর উদ্যোগ ও প্রতিষ্ঠায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্কুল, পাঠশালা, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ নানা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন তিনি। স্থানীয়ভাবে এসব সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের কারণে গাজী শাহ আলমের পরিচিতি রয়েছে একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসেবেও।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই ধারাবাহিক কর্মকান্ড,গণসংযোগকে ঘিরে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের আলোচনায় তার নাম উঠে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।