Dhaka post
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় জাবেদ হোসাইনের জন্মদিন পালন, কেক কাটলেন যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ

অরিন চৌধুরী মায়া
সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় জাবেদ হোসাইনের জন্মদিন পালন, কেক কাটলেন যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ হোসাইনের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ঐতিহ্যবাহী গ্রান্ড তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে এ জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলম, আবুল হোসেন ফাউন্ডেশনের সিইও ওমর ফারুক, আল আজম এয়ার ইন্টারন্যাশনালের সিইও সাইফুল আলম সজীব এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য জুয়েল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জাবেদ হোসাইনের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।