Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে কাদিমপুরে সবজি ক্ষেতের মধ্যে থেকে গাঁজা গাছ উদ্ধার সহ একজন গ্রেপ্তার

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় সবজি ক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ১১ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে,নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামের বাসিন্দা এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করছেন।

পরে অভিযানিক দল ওই সবজি ক্ষেতে অভিযান চালিয়ে উপস্থিত লোকজনের সামনে একটি গাঁজা গাছ জব্দ করে এবং এনাজুল হককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।