Dhaka post
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি নরসিংদী : মোঃমামুন মোড়ল,
নভেম্বর ২৪, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের আলোচনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় আধঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের পরিকল্পনা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা আরও বলেন, তাঁদের দাবি মেনে নিতে আগামী ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক স্থায়ীভাবে অবরোধ করারও হুঁশিয়ারি দেন তাঁরা।
পরে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
তবে শিক্ষার্থীদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।