Dhaka post
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শুরু হয়েছে দুলার নগরী বন্ধের অভিযান

মো, তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে শুরু হয়েছে দুলার নগরী বন্ধের অভিযান

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এর নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার জগদল রাস্তার এলাকায় বায়ু দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেন। এবং এই অভিযানে বায় দূষণ বিধিমালা ২০২২ লংঘন করার অপরাধে ব্যবসায়ী মোঃ জামানকে দুই হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশন কে দুই হাজার সর্বমোট ৪০০০ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে। সেই সাথে পঞ্চগড়ের যেসব জায়গায় অবৈধভাবে রাস্তার পাশে বালু আছে সেগুলো অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।জানা যায় এই অভিযান পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলার সরকারি পরিচালক মোঃ আব্দুল গফুর পসিকিউটর হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন। এ পরিবেশ দূষণ রোধে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের কথা শুনে এলাকাবাসী সবাই ধন্যবাদ জানান পঞ্চগড় জেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা মহোদয় কে। কেননা পঞ্চগড়ের আনাচে-কানাচে বালুর স্তুপ দিয়ে যে ধুলা তৈরি করেছে সেজন্য পঞ্চগড়ের প্রতিটি মানুষ অসুস্থ দিকে এগিয়ে যাচ্ছে এমন অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও পঞ্চগড়ের মানুষ স্বস্তির পাবে এবং রোগ বালাই থেকে মুক্তি পাবে। অভিযান শেষে এমনটি জানান স্থানীয় এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।