Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

*বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে ফলতায় বিশেষ অনুষ্ঠান, উপস্থিত রাজ্য ও জেলা প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব*

বাইজিদ মণ্ডল, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা
নভেম্বর ১৯, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সর্বস্তরে শৌচালয়ের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফলতায়।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ফলতার ফতেপুর তটিনী স্কুল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাজ্য ও জেলা প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ ও শান্তনু প্রামাণিক, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা এবং ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, স্বচ্ছ ভারত মিশনের অধিকর্তা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশ্ব শৌচালয় দিবসের মূল উদ্দেশ্য হল নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচব্যবস্থার গুরুত্ব তুলে ধরা, উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করা এবং প্রত্যেক মানুষের জন্য পরিচ্ছন্ন শৌচালয়ের সুযোগ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা গড়ে তোলা।

এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও উন্নত শৌচব্যবস্থার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ