Dhaka post
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

মো. মোজাম্মেল হক
আগস্ট ৩১, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মাকড়াই শালবন মাঠে মাকড়াই যুব সমাজের আয়োজনে জমজমাট এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা শুরু হলে মাকড়াই শালবন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বয়সী দর্শনার্থী ও খেলাপ্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমিয়ে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ গ্রহণকারীদের প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস। দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আক্কাস আলী। পুরস্কার বিতরণকালে তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের মধ্যে থেকে মো নুরনবী জানান, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।