Dhaka post
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, নওগাঁ:
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও দৈনিক সময় সংগ্রাম এর বদলগাছী (নওগাঁ) সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর আলম ও মোঃ নাহিদ রানা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয় সাগর-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্রসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলা চর্চার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা হলে তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে নার্সারি শ্রেণির শিক্ষার্থী নূরানী নুসরাত অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে পুরস্কার পেয়ে আমি খুবই খুশি।”
অপরদিকে নার্সারি শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়ার নানি সুরাইয়া হক বলেন, “স্কুলটি খুব ভালো। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করান। তাঁদের আচার-আচরণও খুব ভালো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।