Dhaka post
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মদনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,বাদীপক্ষে আদালতে রায়

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধিঃ
নভেম্বর ২৫, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মদনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,বাদীপক্ষে আদালতে রায়

নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় বাদীপক্ষের পক্ষে রায় দিয়েছেন আদালত। গত রোববার (২২ নভেম্বর) নেত্রকোণার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। এতে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান আইনি লড়াইয়ে বাদীপক্ষের পক্ষে আদালতের সিদ্ধান্ত এলো।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়,মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মোঃ ফারুক চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,নেত্রকোণায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় বিবাদী হিসেবে আলী আকবর চৌধুরী, সাকিবুল ইসলাম,জেঠু মিয়া,শাহজু মিয়া, মোনায়েম ও জিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বাদীপক্ষ দাবি করে, বিরোধপূর্ণ জমিতে তাদের ভোগদখল থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখল করে নেয় এবং তাদের স্বাভাবিক ভোগদখলে বাধা সৃষ্টি করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

মামলার নথিতে জমির খতিয়ান,দাগ নম্বর, ভোগদখল এবং অন্যান্য ভূমিসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া আদালতের নির্দেশনায় মদন উপজেলা ভূমি অফিসের মাধ্যমে বিরোধপূর্ণ জমির বিষয়ে সরেজমিন তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে জমির রেকর্ড ও দখলসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

দীর্ঘদিনের বিরোধ ও মামলার শুনানি শেষে রোববার (২২ নভেম্বর ২০২৬) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বাদীপক্ষের অনুকূলে রায় প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালতের এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে থাকা বাদীপক্ষ স্বস্তি পেয়েছে বলে জানা গেছে।

মোঃ আলম খান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।