Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

“মাদককে না বলুন” — কাহারোলে ফুটবল লীগ সিজন-২ এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত।

Link Copied!

কাহারোলে “মাদককে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কাহারোল উপজেলা ফুটবল উন্নয়ন কমিটির আয়োজনে কাহারোল রামচন্দ্র মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা ফুটবল উন্নয়ন কমিটির সভাপতি মোঃ অলিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ফুটবলের মাধ্যমে যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।