Dhaka post
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার প্রসারে পলাশে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠি

টি টিভি বাংলাদেশ
নভেম্বর ২২, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষার প্রসারে পলাশে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠি

শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যতিক্রমী মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনোৎসবে।
শনিবার (২১ নভেম্বর) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।
দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে ছিল শিক্ষার্থীদের ক্লাস পার্টি, সংগীতানুষ্ঠান, আনন্দ-উৎসব, বিনোদন, পারস্পরিক ভাববিনিময় ও অভিভাবক সমাবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের হাসি-আনন্দ, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য করে গড়ে তোলা, সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন বক্তারা।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজিব শাহরিয়ার, পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম ও নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আস্থা ও আন্তরিকতার সেতুবন্ধ তৈরি করে। পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং একটি মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখে।
আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা ও সম্প্রীতির আবহে আয়োজিত ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ শুধু একটি মিলনমেলায় সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি শিক্ষার অগ্রযাত্রায় সম্মিলিত প্রত্যয়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।