Dhaka post
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শিলিগুড়ির একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ
নভেম্বর ২১, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

শিলিগুড়ির একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ ,২১শে নভেম্বর শনিবার, শিলিগুড়ির একটি হোটেল থেকে ইসলামপুরের এক যুবকের দেহ উদ্ধার, এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অজিত দাস বলে জানা গিয়েছে।।

জানা যায় যুবকটি বৃহস্পতিবার কাজের সূত্রে ইসলামপুর থেকে শিলিগুড়িতে এসেছিলেন, এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলে তিনি উঠেছিলেন। শুক্রবার সেই হোটেল থেকে তার দেহ উদ্ধার হয়,

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ, খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে আসেন, দেহটি হোটেল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে,

তবে কেন সে আত্মহত্যা করলো, তার পিছনে কোন কারণ আছে কিনা, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ, এলাকায় চাঞ্চল্য, পরিবারের লোকেদের মনে শোকের ছায়া, পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন, তাহারাও বুঝে উঠতে পারেননি কেন এরকম ঘটনা ঘটলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ