Dhaka post
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

*শিশু দিবসে শিশুদের হাতে বই, রায়দিঘিতে বোধিপীঠ পাঠাগারের ২৪তম পাঠাগার উদ্বোধন*

বাইজিদ মণ্ডল,দক্ষিণ ২৪ পরগনা
নভেম্বর ১৪, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং মোবাইলের আকর্ষণ থেকে বইয়ের জগতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল বোধিপীঠ পাঠাগার। ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে রায়দিঘির খাঁড়াপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উদ্বোধন করা হলো বোধিপীঠ পাঠাগারের ২৪তম পাঠাগার। এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছে রোটারি ক্লাব অফ কলকাতা পয়েন্টার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি মধুমিতা চ্যাটার্জী, সম্পাদক অরুনাভ দাগুপ্ত, প্রাক্তন সভাপতি নবনীতা খান, শশাঙ্ক চ্যাটার্জী, সুতপা রায় ও সুব্রত চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বোধিপীঠ পাঠাগারের অভিভাবক অশোক বোস, সম্পাদক শুভেন্দু বোস, জেলা কার্যকর্তা নির্মল মণ্ডল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু হালদার-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

সভাপতি মধুমিতা চ্যাটার্জী বলেন, শিশুদের মোবাইলের আকর্ষণ থেকে দূরে রেখে বইমুখী করার এই উদ্যোগের সঙ্গে তাঁরাও যুক্ত হলেন। প্রাক্তন সভাপতি নবনীতা খান ভবিষ্যতেও আরও বিদ্যালয়ে পাঠাগার তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

বোধিপীঠ পাঠাগারের অভিভাবক অশোক বোস বলেন, শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। নির্মল মণ্ডল বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ছাত্রছাত্রীদের নাচ ও গানের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান শিক্ষক শান্তনু হালদারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শিশুদের হাতে বই তুলে দিয়ে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার প্রসারে বোধিপীঠ পাঠাগারের এই উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।