Dhaka post
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

আল আমিন হাসান
নভেম্বর ১০, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

বাংলাদেশের অন্যান্য জেলার মতো জামালপুর সরিষাবাড়ীতে প্রতিনিয়ত বেড়ে চলছে গরু চুরির মত প্রবণতা । গরু চুরির প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ার কারণে সাধারণ কৃষক ও জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত ও আতঙ্কে কাটছে ।
সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান খান বাড়ি সোলাইমান হোসেন খান এর বাড়িতে গতকাল শনিবার রাত্রে কে বা কাহারা বাড়ির আধা পাকা গোয়াল ঘরে থাকা ২টি লাল রঙের গাভী , ১ টি লাল রঙের ষাড় গরু , ১ লাল রঙের বকনা গরু যথাক্রমে মোট চার টি গরু যারা আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে যায় ।
পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রী নিগার সুলতানা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন ।
এছাড়াও স্থানীয়রা দাবি করেন সরিষাবাড়ী উপজেলায় ব্যাপক হারে গরু চোরের প্রবণতা বাড়ছে এবং উক্ত গরু চোরের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সহ সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে । প্রশাসনকে উত্তর বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে অনুরোধ করেন ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন , উক্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।