Dhaka post
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার।

মো: লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টায় ২১ জন আটক হয়েছেন। আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন ও নিয়োগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ