৩৬ তম বর্ষে, দে বাড়ীর পুজো সেরা প্রতিমার জন্য – বাংলার শ্রী সম্মান ২০২৬ পেলেন।
আজ ১৮ই নভেম্বর বুধবার, কলকাতার মেইন রোডের সংযোগস্থলে, দে বাড়ীর জগদ্ধাত্রী পুজো ৩৬ তম বর্ষে পদার্পণ করলো, এই ৩৬ তম বর্ষে, বিচারকদের বিচারে এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও ডিডিবি মিডিয়া হাউসের পরিচালনায়, সেরা প্রতিমা ও পরিবেশের উপর , বাংলার শ্রী সম্মান ২০২৬ এ ভূষিত হলেন।
দে পরিবারের পুজো মানেই একটা আলাদা বার্তা দিয়ে থাকেন, পুজোকে কেন্দ্র করে, বসিয়ে ভোগ খাওয়ান ও অন্যান্য অনুষ্ঠান করে থাকেন। শুধু তাই নয় বাড়ির মহিলা থেকে শুরু করে এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ৬৬ বছর ধরে জগদ্ধাত্রী মাকে প্রতিষ্ঠা করে চলেছেন।
দে বাড়ীর কর্ণধার দীপক দে জানান, সবই মায়ের ইচ্ছা, আমি নিমিত্ত মাত্র, মা চান বলে এবং সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে আমি মাকে প্রতিষ্ঠা করতে পারি, আমার যত সামান্য ক্ষমতা দিয়ে মায়ের পুজো করে থাকি, এবং চেষ্টা করব আগামী দিনেও এইভাবে যেন মাকে আনতে পারি। তবে বিশেষ কিছু করতে পারি না কারণ, যেখানে মাকে এনে পূজা করা হয়, সেই জায়গাটি খুব ছোট্ট হওয়ায়, কোনভাবে মাটির প্রতিষ্ঠা করে পুজো করা হয়। যাহারা আর পুজোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহাদের কাছে আমি কৃতজ্ঞ। সকলে মিলে সহযোগিতা না করলে কোন কিছুই সম্ভব হয় না, সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানালাম।

