Dhaka post
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

*৫১ বছরে পদার্পণ ময়নাগদি এলাহীবক্স এ ইউ হাই মাদ্রাসার, প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান*

বাইজিদ মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা
নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়নাগদি এলাহীবক্স এ ইউ হাই মাদ্রাসার ৫১ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাদ্রাসার উদ্যোগে এবং বিক্রমশিলার সহযোগিতায় আয়োজিত ২০২৬ সালের এই বিশেষ বিজ্ঞান প্রদর্শনীকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই প্রদর্শনীতে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে খুদে বিজ্ঞানীদের তৈরি নানা ধরনের বিজ্ঞানভিত্তিক মডেল ও সৃজনশীল কাজ ঘুরে দেখে। পড়ুয়াদের উদ্ভাবনী ভাবনা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং হাতে তৈরি বিভিন্ন প্রকল্প উপস্থিত সকলের নজর কাড়ে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম সুজয় সিকদার, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি আজিজার রহমান, বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, ময়নাগদি এলাহীবক্স এ ইউ হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল হাসান, মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহসান, এআই স্কুল এডুকেশনের মৌসুমী সরকার, ডিপিএসসি চেয়ারম্যান মোহন কুণ্ডু, বারাসাত-১ ব্লকের বিডিও অভিজিৎ দাস-সহ শিক্ষা ও প্রশাসনিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও নানান সৃজনশীল কাজ দেখে মুগ্ধ হন। পড়ুয়াদের প্রতিভা ও উৎসাহের প্রশংসা করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ