Dhaka post
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নেশার জন্য টাকা না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে আইবুরের বিরুদ্ধে তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।